আব্দুল্লাহ আল মামুন: [২] সৌদিআরবে ভ্রমণবিধি না মানলে সবোর্চ্চ এক লাখ রিয়াল (বাংলাদেশী মুদ্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা ) জরিমানা এবং পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
[৩] সৌদি গেজেটের প্রতিবেদন সূত্রে জানা গেছে, দেশটির মন্ত্রিসভায় ‘ট্রাভলে ডকুমেন্ট ল’ নামের এ সংক্রান্ত একটি আইন পাস করা হয়েছে । এতে বলা হয়, নতুন এ আইনে অপরাধের মাত্রা অনুসারে পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে ।
[৪] বিমান চলাচল শুরু করলেও করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। এ ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সম্প্রতি এ নতুন আইন করেছে সৌদি আরব সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা পাসপোর্ট ও অভিবাসন বিভাগ এ ব্যাপারে নজরদারি শুরু করে দিয়েছে । সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস