শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

Ilish: জলের দরে ইলিশ খাওয়ার দিন শেষ! ভরা মরশুমেও আকাল দেখা দেবে বাজারে, বাড়তে পারে দাম! কেন জানেন | ilish price may hike south 24 parganas fishermen returning again from sea due to bad weather forecast

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


Last Updated:

Ilish: ইলিশের ভরা মরশুমে সতর্ক থাকতে বলা হল মৎস্যজীবীদের। ইতিমধ্যে আবহাওয়া খারাপ থাকার সতর্কবার্তা জারি করে মাইক প্রচার করা হয়েছে।

X

ইলিশ

ইলিশ হাতে বিক্রেতা

দক্ষিণ ২৪ পরগনা: ইলিশের ভরা মরশুমে সতর্ক থাকতে বলা হল মৎস্যজীবীদের। ইতিমধ্যে আবহাওয়া খারাপ থাকার সতর্কবার্তা জারি করে মাইক প্রচার করা হয়েছে। ২৫ ও ২৬ শে জুন আবহাওয়া খারাপ থাকবে। সমুদ্র থেকে আবহাওয়া খারাপের বার্তা পেয়ে ফিরেছে একাধিক ট্রলার। ইলিশ ধরার যে ছন্দ ছিল তাতেই তাল কাটছে আবহাওয়া। আর এর ফলে বাজারে ইলিশের আকাল দেখা দেওয়ার পাশাপাশি দাম বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।

আবহাওয়া খারাপ হচ্ছে মাঝে মধ্যেই, এর ফলে বন্ধ করতে হচ্ছে মাছ ধরা। এই পরিস্থিতিতেই মাঝে মধ্যে বন্ধ থাকছে মাছ ধরা। আবার আবহাওয়া ভাল হলে মাছ ধরা চলছে। এই পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে রবীন দাস। সবেমাত্র ইলিশের দেখা মেলায়, হাসি ফুটছিল মৎস্যজীবীদের মুখে। এর মধ্যে বাধা হয়ে এসে দাঁড়াল প্রাকৃতিক দুর্যোগ।

বুধ ও বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা থাকার কারণে সবাইকে উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র এখন উত্তাল। মরশুমের শুরুতেই নিম্নচাপের মুখে পড়ে বেশ কিছুটা হতাশ মৎস্যজীবীরা। তবে এই আবহাওয়া কাটলে আবারও ইলিশ ধরা পড়বে বলে মনে করা হচ্ছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষে অলোক হালদার জানিয়েছেন, সতর্কবার্তা রয়েছে। কিন্তু এই সময়টাতে মাছ ভাল পাওয়া যাচ্ছিল। কিন্তু সমস্ত দিক মাথায় রেখে সবাইকে ফিরতে বলা হয়েছে।

নবাব মল্লিক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর