বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

অন্ধ্রপ্রদেশে মন্ত্রীর বাড়িতে আগুন, ২০ পুলিশ আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
অন্ধ্রপ্রদেশে মন্ত্রীর বাড়িতে আগুন, ২০ পুলিশ আহত


আন্তর্জাতিক ডেস্ক

জেলার নাম বদলের প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের পরিবহনমন্ত্রী পিনিপি বিশ্বরুপুর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় ওই আগুনের ঘটনায় মন্ত্রী এবং তার পরিবারকে নিরাপদে সরিয়ে নিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন রাজ্য পুলিশের ২০ কর্মী।

এদিকে, অন্ধ্রপ্রদেশের কোনাসীমা জেলার নাম বদল নিয়ে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন স্থানীয়রা। বিক্ষোভ থেকে হঠাৎ পরিবহনমন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হয়।

এদিকে, জগনমোহন রেড্ডির মন্ত্রিসভার সদস্য পিনিপি বিশ্বরুপুর বয়স ৬০। পিনিপি রাজশেখর রেড্ডির সময় থেকেই অন্ধ্রপ্রদেশের বিভিন্ন দফতরের মন্ত্রিত্ব সামলেছেন।

এর আগে, ৪ এপ্রিল অন্ধ্রের একটি নতুন জেলার নাম ঘোষণা করা হয়। পূর্ব গোদাবরী জেলা ভেঙে তৈরি হয় কোনাসীমা জেলা। এই কোনাসীমার নাম বদল নিয়েই বিতর্কের সূত্রপাত। প্রশাসনের তরফে কোনাসীমার নাম বিআর আম্বেদকর কোনাসীমা বলে ঘোষণা করা হলে তার বিরোধিতা শুরু করেন স্থানীয়রা। গত সপ্তাহেই এ ব্যাপারে প্রাথমিক নির্দেশনা জারি করা হয়েছিল। একইসঙ্গে, নামবদল নিয়ে কোনো রকম আপত্তি থাকলে তাও জানাতে বলা হয়েছিল। কিন্তু, নামবদল নিয়ে আপত্তি তুলে সরাসরি রাস্তায় নামেন কোনাসীমার অধিবাসীরা।

একটি সূত্রের বরাতে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার অমলাপুরমে শাসক দলের অপর এক বিধায়ক পোন্নাডা সতীশের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর