বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় রেকর্ড সংখ্যক নারী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ জুন, ২০২২
  • ২০০ সময় দেখুন
অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় রেকর্ড সংখ্যক নারী


আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার নতুন সরকারের মন্ত্রিসভা গঠন হয়েছে। ৩০ সদস্যের মন্ত্রিসভায় ১৩ জন নারী—যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ২৩টি বিভাগের মধ্যে ১০টির দায়িত্ব নিয়েছেন নারী সদস্যরা। প্রথমবারের মতো এবার দেশটির মন্ত্রিসভায় দুই মুসলিম সদস্য যুক্ত হয়েছেন। বুধবার (১ জুন) মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় গভর্নর জেনারেল ডেভিড হার্লি মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এর আগে, গত ২১ মে পার্লামেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হয় লেবার পার্টির। দলটির নেতা অ্যান্থনি আলবানিজ এর পরদিনই প্রধানমন্ত্রীর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছেন। নির্বাচনের ১১ দিন পর এবার মন্ত্রিসভা গঠিত হলো।

এবার অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় প্রথমবারের মতো মুসলিম দুই সদস্য যুক্ত হয়েছেন। তারা হলেন যুবমন্ত্রী অ্যান আলী এবং শিল্প ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রী এড হুসিক। এছাড়া অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী নারী হিসেবে মন্ত্রিসভায় শপথ নিয়েছে লিন্ডা বার্নি। তিনি অধিবাসী বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এর আগে, লেবার পার্টি নেতা আলবেনিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং শপথ নিয়েছিলেন। এর পরপরই তারা অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কোয়াডের শীর্ষ সম্মেলনে যোগ দিতে টোকিও সফর করেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর