বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

২ মাস পর সাংহাইয়ের বিধিনিষেধ উঠল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ জুন, ২০২২
  • ১৭৬ সময় দেখুন
২ মাস পর সাংহাইয়ের বিধিনিষেধ উঠল


আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মুখে চীনের বাণিজ্যকেন্দ্র সাংহাইয়ে আরোপিত বিধিনিষেধ দুই মাস পর প্রত্যাহার করা হয়েছে।

আড়াই কোটি মানুষের শহর সাংহাইয়ের স্থানীয় সময় মধ্যরাতের পর বুধবার (১ জুন) বিধিনিষেধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় প্রশাসন।

এর ৬৫ দিন আগে প্রথমবারের মতো লকডাউনে যায় সাংহাই। তারপর সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক ধাপে লকডাউন বাড়ানো হয়েছিল।

এদিকে, বিধিনিষেধ উঠলেও চীনের জিরো কোভিড নীতির কারণে সাংহাইয়ের করোনা আক্রান্ত এবং তাদের নিকটতম স্বজনসহ সাড়ে ছয় লাখ মানুষকে অবশ্য হোম কোয়ারেনটাইনেই থাকতে হচ্ছে।

এ ব্যাপারে সাংহাইয়ের সরকারি মুখপাত্র ইন শিন জানিয়েছেন, সেখানকার অধিবাসীরা এই দিনটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন। সবাই অনেক ত্যাগ স্বীকার করেছেন। এখন পুরাতন সেই সাংহাই ফিরিয়ে আনতে উন্মুখ হয়ে আছেন।

তবে, সাংহাই কর্তৃপক্ষ নতুন কিছু নিয়ম চালু করেছে। যেমন: অধিকাংশ জায়গায় ঢুকতে হলে নিজেদের স্মার্টফোনে গ্রিন হেলথ কোড দেখাতে হবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর