বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘২ লাখ শিশু অপহরণ করেছে রাশিয়া’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
‘২ লাখ শিশু অপহরণ করেছে রাশিয়া’


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দুই লাখ শিশুকে জোর করে তুলে নিয়ে গেছে রাশিয়া এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (১ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এ দাবি করেছেন।

আন্তর্জাতিক শিশু দিবসের প্রাক্কালে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ৯৮ দিনের যুদ্ধে রুশ সেনাবাহিনীর আক্রমণে অন্তত ৬৯৮ শিশু আহত হয়েছে। এদের খবর জানা যাচ্ছে। কিন্তু, অনেক শিশু অপহরণের খবর জানা যায়নি। রুশ বাহিনী বর্তমানে যে অঞ্চলটি দখল করেছে, সেখানকার কোনো তথ্য নেই।’

জেলেনস্কি আরও বলেন, এ ধরনের অপরাধ মানে শুধু অপহরণ করে নিয়ে যাওয়া নয়। বরং তাদের নির্বাসিত করা, মন থেকে ইউক্রেনের স্মৃতি মুছে ফেলা এবং কখনোই ইউক্রেনে ফিরতে না দেওয়ার ঝুঁকি রয়েছে।

জেলেনস্কি দাবি করেছেন, ওই শিশুদের মধ্যে এতিমখানার শিশু, বাবা-মায়ের সঙ্গে থাকা শিশু ও অভিভাবকদের কাছ থেকে দূরে থাকা শিশুও রয়েছে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত হয়েছে। এ ছাড়া ১৩৯ শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর