আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬ জন। শুক্রবার (৩ জুন) ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মিউনিখ থেকে আসা ট্রেনটি গার্মিখ- পার্টেনকিরখান এলাকায় লাইনচ্যুত হয়। এসময় ট্রেনটিতে পূর্ণ ধারণক্ষমতায় যাত্রী ছিল। ট্রেনটিতে কয়েকটি স্কুলের শিক্ষার্থীও ভ্রমণ করছিলেন।
গার্মিখ- পার্টেনকিরখান জেলার সরকারি মুখপাত্র জানান, ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৬০ জন চোট পেয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। উদ্ধারকাজ এখনও চলছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, একটি দ্বিতলবিশিষ্ট আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়ে বেড়িবাঁধের নিচে গড়িয়ে পড়েছে।
সারাবাংলা/আইই