বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনের ৩টি যুদ্ধবিমান ও ১২টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৮১ সময় দেখুন
ইউক্রেনের ৩টি যুদ্ধবিমান ও ১২টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ও ১২টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার (১১ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি করেছে। বার্তাসংস্থা রয়টার্স ও তাসের খবর।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ তার বিবৃতিতে বলেন, ‘ইউক্রেনের মিকোলায়িভ অঞ্চলে দুইটি মিগ-২৯ এবং খারকিভ অঞ্চলে আরও একটি সু-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়।’ তবে এ ব্যাপারে ইউক্রেনীয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।

এছাড়াও কোনাশেনকভ জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা খারকিভ অঞ্চলের ডলগেনকোয়ে সুখায়া কামেনকা এবং মালায়া কামিশেভাখা অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ছোঁড়া একাধিক রকেট ধ্বংস করে দিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, খারকিভ অঞ্চলের ইলিচেভকা, চকালোভস্কয়, ক্রাসনয়ে, মালয়ে প্রখোডি, জাভোডি, ব্রাজকোভকা, ভার্নোপলি, ওভোদমিত্রভস্কায়া এবং গ্রুশেভাখা, ভাসিলিভকা, স্টাখানভ এবং টেপলোগোর কাছাকাছি ১২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর