বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনের যুদ্ধ থামাতে চীনের সহায়তা চায় অস্ট্রেলিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৫২ সময় দেখুন
ইউক্রেনের যুদ্ধ থামাতে চীনের সহায়তা চায় অস্ট্রেলিয়া


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাশিয়া রাজি করাতে চীনের সহায়তা চেয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। খবর আলজাজিরা।

সিঙ্গাপুরে গতকাল বুধবার (৭ জুলাই) রাতে এক বক্তৃতায় পেনি ওং বলেন, যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের ওপর শক্তিশালী দেশগুলোর ‘প্রভাব প্রয়োগ করা’ অত্যাবশ্যক।

তিনি আরও বলেন, ‘এর মধ্যে রয়েছে চীন, অনেক বড় শক্তিশালী রাষ্ট্র এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ ধরনের প্রভাব ব্যবহার করলে আমাদের অঞ্চলে আস্থা তৈরিতে তা অনেক ভূমিকা রাখরে।’

পুরো ইউরোপ ও বিশ্ব এখন ইউক্রেনের ব্যাপারে বেইজিংয়ের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে বলেও উল্লেখ করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর