বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে লাখ লাখ রুপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৫৭ সময় দেখুন
শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে লাখ লাখ রুপি


আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন টেম্পল ট্রিতে লাখ লাখ রুপি খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। বাসভবন ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ফেলে যাওয়া এসব রুপি বিক্ষোভকারীরা ‍গুনছেন, এমন ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, মেঝোতে রুপির বান্ডিলগুলো রেখে গুনছেন বিক্ষোভকারীরা। সেখানে টাকার বান্ডিল ঘিরে রয়েছেন বেশ কয়েকজন। এসব রুপি গোনার দৃশ্য প্রকাশ্যেই ক্যামেরাবন্দি করেছেন একদল বিক্ষোভকারী।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ভবন থেকে উদ্ধার হওয়া অর্থ-সম্পদ ভবনের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে লংকান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পর সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে একমত হয়েছে বিরোধী দলগুলো। এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে দেশটির বিরোধী দলগুলো রোববার এক বৈঠকে বসে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী বুধবার (১৩ জুলাই) গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পর সব দলের প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হবে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর