বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বৈঠক ১৯ জুলাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বৈঠক ১৯ জুলাই


আন্তর্জাতিক ডেস্ক

আগামী সপ্তাহে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সময় তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানও ইরান সফর করবেন। আগামী ১৯ জুলাই ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টরা ত্রিপক্ষীয় বৈঠক করবেন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার খবরে বলা হয়, আগামী ১৯ জুলাই ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে তেহরান যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আস্তানা আলোচনার কাঠামোর ভিত্তিতে তিন দেশের প্রেসিডেন্ট বৈঠক করবেন।

ইরনার খবরে বলা হয়, তেহরানে নেতাদের বৈঠকের একটি অংশ হবে দ্বিপাক্ষিক। বৈঠকের অন্য অংশে আস্তানা কাঠামোর ভিত্তিতে তিন নেতা আলোচনা করবেন। এ বৈঠকে সিরিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হবে।।

সিরিয়ায় যুদ্ধ বন্ধে ২০১৭ সালে কাজাখস্তানের রাজধানী আস্তানায় রাশিয়া, ইরান ও তুরস্ক আলোচনা শুরু করেছিল। এবারের বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে কোনো আলোচনা হবে কি না এমন প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, না এ ব্যাপারে আলোচনার কোনো সম্ভাবনা নেই।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর