বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

২০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার মাইলফলক ছুঁল ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
২০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার মাইলফলক ছুঁল ভারত


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে ২০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার মাইলফলক অতিক্রম করেছে ভারত। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (১৭ জুলাই) নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ১৭ জুলাই দুপুর ১টা পর্যন্ত সারাদেশে মোট ২ কোটি ৬৩ লাখ ২৬ লাখ ১১১টি সেশনের মাধ্যমে ২০০ কোটি ১৫ হাজার ৬৩১টি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৮ শতাংশ এ পর্যন্ত ন্যূনতম এক ডোজ ভ্যাকসিন পেয়েছে এবং ৯০ শতাংশ সম্পূর্ণরূপে ডোজ সম্পন্ন করেছে।

এই ‘অসাধারণ’ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ভারতের টিকাদান অভিযানকে অতুলনীয় করে তুলতে যারা অবদান রেখেছেন, তাদের জন্য আমরা গর্বিত।’

তিনি এদিন এক টুইট বার্তায় বলেন, ‘আবার ইতিহাস গড়ল ভারত! ২০০ কোটি ভ্যাকসিন প্রদানের বিশেষ সংখ্যা অতিক্রম করার জন্য সমস্ত ভারতীয়কে অভিনন্দন। ভারতের টিকাদান অভিযানকে ব্যাপকতা ও গতিতে অতুলনীয় করে তুলতে যারা অবদান রেখেছেন তাদের জন্য আমরা গর্বিত। এটি কোভিড-১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে শক্তিশালী করেছে।

এছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়, ভারতে গত ২৪ ঘণ্টা (রোববার সকাল ৮টা পর্যন্ত) ২০ হাজার ৫২৮ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট করোনভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৫৯৯। এর মধ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৪৯ জন।

এছাড়া ৪৯ জন নতুন মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৭০৯। বর্তমানে আক্রান্তের হার ০.৩৩ শতাংশ। আর সুস্থ হওয়ার হার ৯৮.৪৭ শতাংশ।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর