বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

স্পেন ও পর্তুগালে গরমে ১১৬৯ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৮২ সময় দেখুন
স্পেন ও পর্তুগালে গরমে ১১৬৯ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পশ্চিম ইউরোপে রেকর্ড ভাঙা তাপপ্রবাহে স্পেন ও পর্তুগালে ব্যাপক প্রাণহানি ঘটছে। দুই দেশে তাপজনিত মৃত্যু ঘটেছে ১ হাজার ১৬৯ জনের। দুই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

গত ১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্পেনে তাপজনিত কারণে ৫১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল গত শুক্রবারই মৃত্যু হয়েছে ২৭৩ জনের। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। অপরদিকে পর্তুগালের অবস্থা আরও ভয়াবহ। সেদেশের ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত তাপজনিত কারণে মৃত্যু হয়েছে ৬৫৯ জনের।

তবে মঙ্গলবার পর্তুগালের তাপমাত্রা হ্রাস পেয়েছে। যদিও মঙ্গলবার জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। অত্যধিক তাপমাত্রার ফলে দাবানলের সৃষ্টি হচ্ছে। এতে তাপ আরও বেড়ে যাচ্ছে।

পর্তুগাল ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। দক্ষিণ ফ্রান্সে দাবানল ২৭ হাজার একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানলে সেদেশের প্রায় ১৪ হাজার মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৫টি বিভাগের জন্য রেড অ্যালার্ট এবং আরও ৫১টি বিভাগের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

কোপার্নিকাস মনিটরিং সার্ভিস জানিয়েছে, জুন ও জুলাইয়ে দাবানলের ফলে স্পেনে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে, তা ২০০৩ সাল থেকে দেশটিতে মোট কার্বন নিঃসরণের সমান।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর