বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনে আরও ২৭০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৫৬ সময় দেখুন
ইউক্রেনে আরও ২৭০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ জুলাই) ২৭০ মিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন অস্ত্র ইউক্রেনে পাঠানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা হিসেবে এ অস্ত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির বরাত দিয়ে বার্তাসংস্থা এপির খবরে বলা হয়, ইউক্রেনে নতুন ব্যাচে চারটি এইচআইএমএআরএস রকেট আর্টিলারি লঞ্চার, প্রচুর পরিমাণে গোলাবারুদ ও কয়েকশ ফিনিক্স গোস্ট ড্রোন পাঠানো হচ্ছে।

জানা গেছে, সহায়তা প্যাকেজটিতে চারটি এইচআইএমআরএস রকেট সিস্টেম, চারটি কমান্ড পোস্ট গাড়ি, ৩৬ হাজার রাউন্ড ১০৫ মি.মি. গোলা এবং ৫৮০টি ফিনিক্স গোস্ট কৌশলগত ড্রোন থাকছে। উল্লেখ্য যে, এর আগেও এ ধরনের ভারী অস্ত্র ইউক্রেনে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, রুশ বাহিনী চলতি মাসের শুরুতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো চারটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) ধ্বংস করে দিয়েছে। তবে কিয়েভ মস্কোর এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের প্রতি পশ্চিমা সমর্থনকে দুর্বল করার জন্য ভুয়া তথ্য ছড়াচ্ছে ক্রেমলিন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর