বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আফ্রিকার বাইরে মাংকিপক্সে ব্রাজিলে প্রথম মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৭০ সময় দেখুন
আফ্রিকার বাইরে মাংকিপক্সে ব্রাজিলে প্রথম মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: আফ্রিকার বাইরে মাংকিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। শুক্রবার (২৯ জুলাই) ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ বলেছে, দেশটিতে ৪১ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একইদিন ইউরোপের মধ্যেও মাংকিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে স্পেন।

ব্রাজিলিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি গত বৃহস্পতিবার বেলো হরিজন্তে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত প্রায় এক হাজার মাংকিপক্সে রোগী শনাক্ত করেছে। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সাও পাওলো ও রিও ডি জেনিরোতে। গত ১০ জুন ইউরোপফেরত এক ব্যক্তির শরীরে প্রথম মাংকিপক্স ভাইরাস খুঁজে পায় ব্রাজিল।

মাংকিপক্সের বর্তমান প্রাদুর্ভাবে বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ ভুক্তভোগী দেশ স্পেন। স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয় এ পর্যন্ত ৪ হাজার ২৯৮ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে।

আমেরিকার মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। যুক্তরাজ্যে প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত ৭ মে।

এ পর্যন্ত বিশ্বের ৭৮টি দেশে ১৮ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এর জেরে এক সপ্তাহ আগে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও প্রধান তেদ্রস আধানম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, শনাক্ত রোগীদের মধ্যে ৭০ শতাংশই ইউরোপে এবং ২৫ শতাংশ পাওয়া গেছে আমেরিকার দেশগুলোতে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর