বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ২৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৬৯ সময় দেখুন
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ২৯


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ফিলিস্তিনে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ৬ শিশুও রয়েছে। রোববার (৭ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় লাগাতার বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় আহতের সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে। এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ পাল্টা দাবি করে বলেছে, ফিলিস্তিন থেকে ছুঁড়া মিসাইল ইসরাইলি পৌঁছানোর আগেই গাজায় আঘাত হানে। ওই মিসাইলের আঘাতে শিশুদের মৃত্যু হয়েছে।

ইসরাইলের দাবি, শুক্রবার থেকে প্রায় ৬০০ ফিলিস্তিনি রকেট ও মর্টার ছুঁড়া হয়েছে। ফিলিস্তিনভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন আল কুদুসও জানিয়েছে তারা ইসরাইলি বিমান হামলার জবাবে ইসরাইলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

টানা তিনদিনের বিমান হামলায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপের দ্বিতীয় সর্বোচ্চ নেতার মৃত্যু হয়ে বলেও দাবি করেছে ইসরাইল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর