বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রধান উস্কানিদাতা যুক্তরাষ্ট্র: চীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রধান উস্কানিদাতা যুক্তরাষ্ট্র: চীন


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধের প্রধান উস্কানিদাতা মার্কিন যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন রাশিয়াতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই। একইসঙ্গে ওয়াশিংটন রাশিয়াকে ভাঙতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরা।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস’কে দেওয়া সাক্ষাৎকারে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, রাশিয়াকে কোনঠাসা করতে সামরিক জোট ন্যাটো সম্প্রসারণ করতে এবং ইউক্রেনকে মস্কোর পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্ত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

ঝাং হানহুই বলেন, ‘ইউক্রেন সংকটের উদ্যোগতা ও প্রধান উসকানিদাতা হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সময়ে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘমেয়াদি যুদ্ধ ও কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে শেষ করা ও ভাঙাই তাদের মূল লক্ষ্য।’

তবে রাষ্ট্রদূত ঝাং হানহুই’র এই মন্তব্যের সঙ্গে রাশিয়ার ব্যাখ্যার মিল রয়েছে। এর মধ্যে এই যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া অনেক শহর পুরোপুরি ধ্বংস হয়েছে। দেশটির জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি লোক তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর