বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সালমান রুশদি লাইফ সাপোর্টে, এক চোখ হারাতে পারেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৯০ সময় দেখুন
সালমান রুশদি লাইফ সাপোর্টে, এক চোখ হারাতে পারেন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ব্রিটিশ লেখক সালমান রুশদির ‘অবস্থা ভালো নয়’ বলে জানিয়েছেন তার এজেন্ট। দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত সালমান রুশদি নিউইয়র্কের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। খবর আল জাজিরার।

এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি তার এক বিবৃতিতে বলেন, হাসপাতালের ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে সালমান রুশদিকে। কথা বলতে পারছেন না তিনি। তিনি একটি চোখ হারাতে পারেন বলে আশঙ্কা রয়েছে।

এদিকে, লেখক সালমান রুশদির ওপর হামলার অভিযোগে আটক ব্যক্তির নাম হাদি মাতার বলে জানিয়েছে পুলিশ। তার বয়স ২৪ বছর, নিউ জার্সির বাসিন্দা তিনি। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তি মঞ্চে দৌড়ে উঠে রুশদিকে আক্রমণ করে। রুশদির গলায় ও পেটে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক সালমান রুশদিকে হেলিকপ্টারে করে পেনসিলভানিয়ার এরির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সালমান রুশদিকে যখন শিটোকোয়া ইনস্টিটিউশনে একটি বক্তৃতার জন্য পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখন এক লোক মঞ্চে উঠে হামলা চালায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সালমান রুশদিকে ২০ সেকেন্ডের মধ্যে ১০ থেকে ১৫ বার ছুরিকাঘাত করে হামলাকারী।

উল্লেখ্য যে, ৮০’র দশকে বিতর্কিত উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর কট্টরপন্থী মুসলিমদের রুশানলে পড়েন রুশদি। তাকে হত্যার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি ফতোয়া ও ৩ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর