বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: যেই জিতুক হার যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০৪ সময় দেখুন
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: যেই জিতুক হার যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধে যে দেশই জয়লাভ করুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে হেরে যাবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ন্যাশনাল ইন্টারেস্ট’র দ্বিমাসিক প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব শুরু হওয়ার পর, পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো খুব দ্রুতই একজোট হয়। রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি কেনা বন্ধসহ শেষ মস্কোর বিরুদ্ধে অনেক কঠোর নিষেধাজ্ঞা জারি করে।

এই নিষেধাজ্ঞাগুলো দীর্ঘ মেয়াদে পশ্চিমা দেশগুলোর জন্য বুমেরাং হয়েছে। যার ফলে দেশগুলোতে মুদ্রাস্ফীতি এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি এতো গুরুতর যে ব্রাসেলস এখন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে লড়াই করছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওই রিপোর্ট আরও জানায়, ১৯৪৯ সালে ন্যাটো গঠনের পর থেকে যুক্তরাষ্ট্র অতীতের অনুমানগুলোর মধ্যে মাথা গুঁজে রাখে। আর এতে করে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ এবং ক্ষমতার অতিরিক্ত ব্যবহারে পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে চলেছে।

পাশাপাশি ‘মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের একমাত্র প্রভাবশালী শক্তি নয়’ বলেও নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য ন্যাশনাল ইন্টারেস্ট।

সূত্র: বাসস

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর