বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ সময় দেখুন
আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২১


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। ওই মসজিদের ইমাম প্রখ্যাত তালেবান নেতা মুজিব রহমান আনসারি তার ভাইসহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।

আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল টলো নিউজের খবরে বলা হয়, শুক্রবার জুমা নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়।

হেরাত প্রদেশের নিরাপত্তা বিভাগের মুখপাত্র মাহমুদ শাহ রাসুলি ঘটনা সম্পর্কে বলেন, বিস্ফোরণে আহতদের হেরাত প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে এক বিবৃতিতে আনসারির মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর