বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বিশ্বকে পাকিস্তানের পাশে দাঁড়াতে হবে: জাতিসংঘের মহাসচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ সময় দেখুন
বিশ্বকে পাকিস্তানের পাশে দাঁড়াতে হবে: জাতিসংঘের মহাসচিব


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: বন্যাবিধ্বস্ত পাকিস্তানে দুই দিনের সফর করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার (১০ সেপ্টেম্বর) তিনি পাকিস্তানের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন।

পাকিস্তানে গত মাস থেকে রেকর্ড বৃষ্টিপাত এবং উত্তরে পর্বতের হিমবাহ গলে যাওয়ার কারণে সৃষ্ট বন্যায় সরকারি হিসেবে এ পর্যন্ত ১৩৯১ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। বন্যায় ঘরবাড়ি, রাস্তা, রেলপথ, সেতু, গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে পাকিস্তানে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

পাকিস্তান সরকার জানিয়েছে, বন্যায় ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমান ৩৩০ কোটি মার্কিন ডলারের বেশি। পাকিস্তান সরকার এবং জাতিসংঘের মহাসচিব উভয়েই জলবায়ু পরিবর্তনের জন্য বন্যাকে দায়ী করেছেন।

শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত সিন্ধু প্রদেশে যান জাতিসংঘের মহাসচিব গুতেরেস। এর আগে তিনি বেলুচিস্তানের বন্যা পরিস্থিতি আকাশপথে পর্যবেক্ষণ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, গুতেরেস বন্যা পরিস্থিতি সম্পর্কে বলেন, ট্র্যাজেডির এমন বিস্তারিত বর্ণনা শুনে গভীরভাবে অনুপ্রাণিত না হওয়া কঠিন। পাকিস্তানের ব্যাপক আর্থিক সহায়তা প্রয়োজন। এটি উদারতার বিষয় নয়, এটি ন্যায়বিচারের বিষয়।

পাকিস্তানের আবহাওয়া দফতরের হিসেবে জুলাই এবং আগস্টে দেশটিতে ১৫.৪ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। গত ৩০ বছরের গড় বৃষ্টিপাতের চেয়ে এ বছরের বৃষ্টিপাত১৯০ শতাংশ বেশি। গত দুই মাসে সিন্ধু প্রদেশে গড়ের চেয়ে ৪৬৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

পাকিস্তানের পাশে আন্তর্জাতিক সম্প্রদায়কে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অ্যান্তোনি গুতেরেস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের বোঝা উচিত যে, সিন্ধুসহ পাকিস্তানের আজ এই সংকট কাটিয়ে উঠতে ব্যাপক আর্থিক সহায়তা প্রয়োজন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর