বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার ৪৯ নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩ সময় দেখুন
আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার ৪৯ নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: আর্মেনিয়ার সীমান্তে অন্তত সাত ফ্রন্টে হামলা চালিয়েছে আজারবাইজান। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান পার্লামেন্টে জানিয়েছেন, সীমান্তবর্তী বিভিন্ন শহরে আজারবাইজানের হামলায় তার দেশের কমপক্ষে ৪৯  সেনা নিহত হয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করেন তিনি।

পার্লামেন্টে জরুরি ভাষণে নিকোল পাশিনিয়ান বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে এখন পর্যন্ত কমপক্ষে ৪৯ জন আর্মেনীয় নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, সোমবার মাঝরাতে আর্মেনিয়া সীমান্তের চার স্থানে হামলা চালায় আজারবাইজান। কয়েক ঘণ্টার মধ্যে আরও দুই থেকে তিন ফ্রন্টে হামলা চালানো হয়।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নাগোর্নো-কারাবাখ নিয়ে বিরোধের কারণে আজারবাইজান তার দেশের শহরগুলোতে আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেছেন।

আজারবাইজানের আক্রমণের পাল্টা ব্যবস্থা নিতে মঙ্গলবার ভোরে একটি জরুরি নিরাপত্তা পরিষদের সভা করেন নিকোল পাশিনিয়ান।

জাতীয় নিরাপত্তা বৈঠকে রাশিয়ার কাছে সাহায্য আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে আর্মেনিয়া সরকার। বৈঠকের পর পাশিনিয়ান বলেন, সার্বভৌম আর্মেনিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের ফলে পারস্পরিক সহায়তা চুক্তির ভিত্তিতে রুশ ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে সাহায্য চাওয়া হচ্ছে।

এদিকে আর্মেনিয়া এবং আজারবাইজানকে অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছে মস্কো।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর