মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

১২ দিনে ৬ হাজার বর্গ কি.মি. এলাকা মুক্ত: জেলেনস্কি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৬ সময় দেখুন
১২ দিনে ৬ হাজার বর্গ কি.মি. এলাকা মুক্ত: জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: চলতি সেপ্টেম্বর মাসের ১২ দিনে রুশ সেনাদের তাড়িয়ে প্রায় ৬ হাজার বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করেছে ইউক্রেনীয় সেনারা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন।

পশ্চিমা অস্ত্র সহায়তা পেয়ে গত মাস থেকে রুশ সেনাদের বিরুদ্ধে তীব্র পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে বহু অঞ্চলে পাল্টা আক্রমণের শিকার হয় রুশ সেনা প্রত্যাহারের তথ্য পাওয়া যাচ্ছে।

সোমবার রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে এক ঘোষণায় বলা হয়, ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর এই সপ্তাহটি ছিল সবচেয়ে কঠিন। বিশেষ করে খারকিভ অঞ্চলের যেসব অঞ্চল রাশিয়া স্বাধীন করেছিল, শত্রু বাহিনীর আক্রমণে সেসব বেশিরভাগ অঞ্চল থেকে আমাদের সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন 

উল্লেখ্য যে, দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের দখলকৃত অঞ্চলকে স্বাধীন বলে দাবি করে থাকে রাশিয়া। এদিকে, রুশ সেনাদের তাড়িয়ে অঞ্চল মুক্ত করার পর ইউক্রেনও বলছে, এসব এলাকা স্বাধীন হলো।

এর আগে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর রাজধানী কিয়েভ দখলের মরিয়া চেষ্টা চালিয়েছিল রুশ সেনারা। তবে সে সময় কিয়েভ দখলে ব্যর্থ হয়ে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সৈন্য সরিয়ে আনা হয়। গত এপ্রিলে ডনবাস অঞ্চলে পূর্ণ শক্তি নিয়োগ করে মস্কো।

এবার খারকিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে মস্কোর তরফ থেকে বলা হচ্ছে, লুহানস্ক এবং দনেৎস্ক এলাকায় গুরুত্ব দিতেই সৈন্য স্থানান্তর করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom