বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১১৫ সময় দেখুন
ভারতে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ড প্রদেশে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বাসটিতে মোট ৪০ জন বরযাত্রী ছিল। গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে প্রদেশটির পাউরি গাড়োয়ালে এ দুর্ঘটনা ঘটে। সারারাত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২১ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও উদ্ধারকারী দল। খবর এনডিটিভি।

রাজ্যটির পুলিশের প্রধান অশোক কুমার সংবাদ সংস্থা এএনআই’কে বলেছেন, ধুমাকোটের বিরোখালের পাউরি গাড়োয়াল এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ও উদ্ধাকারী দল (এসডিআরএফ) সারারাত অভিযান চালিয়ে ২১ জনকে জীবিত উদ্ধার করে আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে, হরিদ্বার জেলার পুলিশ প্রধান স্বতন্ত্র কুমার সিং বলেছিলেন, বরযাত্রীসহ বাসটি জেলার লালধাং থেকে রওনা হয়েছিল। পরে দুর্ঘটনার খবর পান তারা।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তা প্রধানমন্ত্রীর অফিস জানায়, ‘উত্তরাখণ্ডের পাউরিতে বাস দুর্ঘটনাটি হৃদয়বিদারক। এই দুঃখজনক সময়ে শোকাহত পরিবারগুলোর জন্য শোক প্রকাশ করছি। আমি আশা করি যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার অভিযান চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর