বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইরান একটি গাছ, শেকড় উপড়ানো যাবে না: খামেনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১১৫ সময় দেখুন
ইরান একটি গাছ, শেকড় উপড়ানো যাবে না: খামেনি


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইরানকে একটি শক্তিশালী গাছের সঙ্গে তুলনা করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই গাছের শেকড় কেউ উপড়ে ফেলতে পারবে না।

ইরানে নীতি পুলিশের হেফাজতে তুরণী মাআশা আমিনের মৃত্যুর জেরে প্রতিবাদ চলছে। আন্দোলনকারীরা ইরানের বিপ্লবী সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। দেশব্যাপী অস্থিরতা ঠেকাতে পুলিশ কঠোর দমননীতি গ্রহণ করেছে। আন্দোলনের চতুর্থ সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

আয়াতুল্লাহ খামেনি তার বক্তব্যে ইসলামী প্রজাতন্ত্রকে একটি অবিচলিত বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। রাষ্ট্রীয় টিভিতে দেখানো ভাষণে খামেনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের চারাটি এখন একটি বিশাল বৃক্ষ, যেটাকে উপড়ে ফেলার চিন্তা করাটাও অসম্ভব।

শুক্রবার মহানবী হজরত মুহাম্মাদ (সা.) ও হজরত ইমাম সাদিক (আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামি ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিবৃন্দ এবং দেশের একদল শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ইরানের ইসলামি শাসন ব্যবস্থা কোনো শক্তির কাছে মাথা না করবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খামেনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর