বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সাবমেরিন থেকে পারমাণবিক মিসাইল পরীক্ষা ভারতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১০৮ সময় দেখুন
সাবমেরিন থেকে পারমাণবিক মিসাইল পরীক্ষা ভারতের


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিহান্ত থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। সাবমেরিন আইএনএস আরিহান্তের অটোমেটিক সিস্টেম এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ পরীক্ষা ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে একটি মাইলফলক।

এর আগে আইএনএস আরিহান্ত পানির নিচে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল। তবে এবার সমুদ্রগর্ভ থেকে আকাশে মিসাইল ছুড়ল সাবমেরিনটি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ভারত এখন সাবমেরিন থেকে পাকিস্তান বা চীনের ভূমিতে পারমাণবিক মিসাইল দিয়ে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে।

আইএনএস আরিহান্ত শ্রেনির সাবমেরিন ভারতের নিজস্ব তৈর। এটি রাশিয়ার আকুলা শ্রেনির সাবমেরিন থেকেও উন্নত বলে দাবি করে ভারত।

শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আইএনআস আরিহান্তে ব্যবহৃত সকল অস্ত্রব্যবস্থা সফলভাবে পরীক্ষা করা হয়েছে। সাবমেরিনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ার ব্যবস্থা বা এসএলবিএম পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ব্যাপক পরিসরে পরীক্ষা করা হয়েছে। নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পরিচালিত পরীক্ষাটি ভারতের পারমাণবিক নীতি অনুসরণ করে করা হয়েছে। পারমাণবিক অস্ত্র নিয়ে ভারতের নীতি হলো ‘প্রথম ব্যবহার না করা’।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর