বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সিউলে হ্যালোইন পার্টিতে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১০২ সময় দেখুন
সিউলে হ্যালোইন পার্টিতে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫৩


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি সরু রাস্তায় হ্যালোইন পার্টিতে পদদলিত হয়ে অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সিউল পুলিশ জানিয়েছে, নিহতদের অধিকাংশের বয়সই ২০ এর মধ্যে এবং নিহতদের মধ্যে ২০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

মহামারি করোনার লকডাউনের পর সিউলে এটিই ছিল প্রথম কোনো পার্টি, যেখানে মুখে মাস্ক পরার কোনো বাধ্যবাধকতা ছিল না।

স্থানীয় সংবাদমাধ্যম ও উপস্থিত দর্শনার্থীদের বর্ণনা অনুসারে, রাজধানীর ইথেওন এলাকার একটি সরু রাস্তায় পার্টিতে অংশ নিতে আসা বিপুল সংখ্যক মানুষের ভীড় এক পর্যায়ে বিপজ্জনক রুপ নেয়। এ সময় মানুষ হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়েই মারা যায়।

সিউলে হ্যালোইন পার্টিতে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫৩

যদিও এই হতাহতের আসল কারণ এখনও নিশ্চিত করে জানানো হয়নি। তবে এ ঘটনায় এরইমধ্যে কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছে।

বিশাল এই নিহতের ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়োল জরুরি বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি আহতদের দ্রুত চিকিৎসাসেবা দিতে টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বৈঠকের পরই তিনি ঘটনার মূল কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছেন।

এই ঘটনাকে ২০১৪ সালের পর দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০১৪ সালে দেশটিতে একটি ফেরি দুর্ঘটনায় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর