বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাষ্ট্রে মৃত ডেমোক্র্যাট প্রার্থীর বিপুল ভোটে জয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১০২ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে মৃত ডেমোক্র্যাট প্রার্থীর বিপুল ভোটে জয়


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ৮৫ ভাগেরও বেশি ভোট পেয়েছেন মৃত ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্টনি টনি ডিলুকা (৮৫)। মাসখানেক আগে মারা যাওয়া ডিলুকা রিপাবলিকানের দলীয় প্রতিনিধির চেয়ে শতকরা ৮৫ ভাগেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। গত ৯ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মারা যাওয়ার আগে নিজ আসনের জন্য নতুন প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে পারেননি অ্যান্টনি টনি ডিলুকা। সে কারণে প্রার্থী তালিকায় তার নাম থেকে যায়।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মৃত প্রার্থী নির্বাচনে জয়ী হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে, ২০১৮ সালেও রিপাবলিকান প্রার্থী ড্যানিশ হোফের মৃত্যুর মাস খানেক পর নেভাদা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়েছিলেন।

ডেমোক্র্যাট পার্টি জানিয়েছে, পেনসিলভানিয়ার ওই আসনে বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও নেভাদার স্থানীয় আইন অনুসারে সেখানে বিশেষ নির্বাচন হয়নি। নির্বাচনের পরিবর্তে একজন রিপাবলিকানকে হোফের স্থলাভিষিক্ত করা হয়েছিল, যিনি পুরো মেয়াদের জন্য সিনেটের সদস্য ছিলেন।

এদিকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রাটরা পেয়েছে ১৯১টি আসন। রিপাবলিকানরা ২০৯টি আসন পেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। রিপাবলিকানরা ২১৮টি আসন পেলে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাবে। অপরদিকে সিনেটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। এরিমধ্যে রিপাবলিকানরা পেয়েছে ৪৯টি আসন, ৪৮টি পেয়েছে ডেমোক্র্যাটরা।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর