বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বাইডেনের ভাই-বোনের বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১৫ সময় দেখুন
বাইডেনের ভাই-বোনের বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আরও অন্তত ২০০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই ও বোন এ তালিকায় রয়েছেন। এছাড়া মার্কিন আইনপ্রণেতা, প্রশাসনের কর্মকর্তা, কর্পোরেট নির্বাহী, সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের পরিবারের সদস্যরা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা মার্কিন নাগরিকরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। মূলত কিয়েভ সরকারকে সমর্থন এবং রাশিয়াভীতি সৃষ্টির অভিযোগে এসব মার্কিন নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিস্তৃত ও ক্রমবর্ধমান রুশ বিরোধী নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মস্কো নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শুক্রবার (১১ নভেম্বর) প্রকাশিত ওই নিষেধাজ্ঞার তালিকায় জো বাইডেনের ভাই জেমস ও ফ্রান্সিস এবং বোন ভ্যালেরি রয়েছেন। এছাড়া মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে মস্কো।

তালিকায় রয়েছেন, মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের, স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ের বেসেররা, আটলান্টিকের লেখক এবং রাশিয়া বিশেষজ্ঞ অ্যান অ্যাপেলবাউম এবং পলিটিকোর প্রধান সম্পাদক ম্যাথিউ কামিনস্কি।

এর আগেও বাইডেনের আত্মীয়-স্বজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্রেমলিন। রুশ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন বাইডেন নিজে, তার স্ত্রী জিল বাইডেন, ছেলে হান্টার এবং মেয়ে অ্যাশলে বাইডেন। এছাড়া স্পিকার ন্যান্সি পেলোসি ছাড়াও মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের প্রভাবশালী ও সুপরিচিত সদস্য, সাংবাদিক, ব্যবসায়ীসহ প্রায় ১ হাজার মার্কিন নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর