বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কলম্বিয়ায় ভূমিধসে ৩ জনের মৃত্যু, আটকা ২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দেখুন
কলম্বিয়ায় ভূমিধসে ৩ জনের মৃত্যু, আটকা ২০


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: কলম্বিয়ায় একটি রাস্তার ওপর ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাদামাটিতে আটকে পড়েছেন অন্তত ২০ জন।

এএফপি’র খবরে বলা হয়েছে, কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে পুয়েব্লো রিকো নামের পৌরসভার একটি প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনায় একটি বাস ও মটরসাইকেলে আটকা পড়া লোকজনকে উদ্ধারে ক্রুরা চেষ্টা চালাচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটার বার্তায় লিখেছেন, ‘ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। এতে তিনজন প্রাণ হারিয়েছে এবং এখনও ২০ জন আটকাবস্থায় রয়েছেন। এটি একটি মর্মান্তিক ঘটনা।’

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে একটি কন্যা শিশু রয়েছে। তার বয়স প্রায় ৭ বছর।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ওই বাস চালকের বুদ্ধিতে ভূমিধসের ঘটনায় আরও বড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে।

আন্দ্রেস ইবারগুয়েন বেতার কেন্দ্র লোরো স্টেরিও বলেন, ‘ভূমিধসের সময় বাসের চালক কিছুটা পিছনে সরে আসে এবং এতে বড় দুর্ঘটনা এড়ানো যায়।’

প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বাসটি ২৫ জন যাত্রী নিয়ে কলি নগরী থেকে রওনা দিয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর আগস্টে শুরু হওয়া এই বর্ষা মৌসুম কলম্বিয়ার ইতিহাসে বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা দিয়েছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর