বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে দুই গোয়েন্দা কর্মকর্তা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ সময় দেখুন
পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে দুই গোয়েন্দা কর্মকর্তা নিহত


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী। দেশটির পাঞ্জাব প্রদেশের মহাসড়কের পাশে অবস্থিত একটি রেস্টুরেন্টের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার পুলিশ কর্মকর্তা মুর্তজা ভাট্টি জানিয়েছে, রেস্টুরেন্টের পার্কিং জোনে গাড়ি পার্ক করার সময় দুই গোয়েন্দা কর্মকর্তার উপর গুলি চালায় এক বন্দুকধারী।

এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সশস্ত্রগোষ্ঠী পাকিস্তানি তালেবান (টিটিপি) সদস্যদের গ্রেফতারের জন্য পরিচিত এই দুই অফিসার। তারা পাকিস্তানে বন্দুক এবং বোমা হামলাসহ জটিল কয়েকটি তদন্ত করেছেন। এসব বেশিরভাগ হামলার জন্য দায়ী টিটিপি।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, নিহত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন বিভাগের পরিচালক ছিলেন। এই বিভাগ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য, টিটিপি আফগান তালেবানের আদর্শিক পাকিস্তানি শাখা। টিটিপির লাগাতার হামলায় মদত দেওয়ার জন্য আফগান তালেবানকে দায়ী করছে পাকিস্তান। তবে আফগানিস্তান তালেবান বরাবরই দায় অস্বীকার করে আসছে। এ নিয়ে দুই দেশের নেতারা অভিযোগ পাল্টা অভিযোগ করে আসছেন।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর