বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮


সারাবাংলা ডেস্ক

ঢাকা: নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। আর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। খবর এনডিটিভির।

রোববার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। জীবিত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা নেপালের নাগরিক।

নেপালের সিভিল এভিয়েশন অথোরিটির তথ্য অনুযায়ী, ইয়েতি এয়ারলাইন্সের ৯এন-এএনসি এটিআর-৭২ বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে পোখারার উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের ২০ মিনিটের মধ্যে পোখারা বিমানবন্দরে অবতরণের সময় পুরাতন ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় নেপালি সেনাবাহিনী।

এদিকে বিমান বিধ্বস্তের এ ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে নেপাল সরকার। এ ছাড়া আগামীকাল সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল।

৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি মধ্য আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এর পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিমানবন্দরের পাশের একটি ভবন থেকে করা ভিডিওচিত্রে এই দৃশ্য দেখা গেছে।

উড়োজাহাজের ৭২ আরোহীর মধ্যে ৬৮ যাত্রী ও ৪ ক্রু ছিলেন। তাদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ার, একজন আইরিশ, দুজন কোরিয়ার, একজন আর্জেন্টিনার ও একজন ফরাসি নাগরিক ছিলেন।

স্থানীয় এক কর্মকর্তা জানান, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। আপাতত পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর