বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সিটবেল্ট ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী গাড়িতে, তদন্ত করবে পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
সিটবেল্ট ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী গাড়িতে, তদন্ত করবে পুলিশ


সারাবাংলা ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সিটবেল্ট ছাড়া গাড়িতে যাওয়ার ঘটনা তদন্ত করার কথা জানিয়েছে দেশটির পুলিশ। সিটবেল্ট ছাড়া গাড়িতে চড়া দেশটিতে আইনত অপরাধ, যার জন্য ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন ঋষি। খবর এনডিটিভি।

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রকাশিত ভিডিও’তে দেখা যায়, সিটবেল্ট ছাড়া গাড়ির পেছেনের সিটে বসে দেশটির প্রবৃদ্ধির জন্য নিজের নেওয়া বিভিন্ন নীতির কথা বলছিলেন রক্ষণশীল এই নেতা। ইংল্যান্ডের উত্তরে ল্যাঙ্কাশায়ারে ভ্রমণের সময় ঋষি সুনাককের নিজেস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যানেলের জন্য এই ভিডিও বানানো হয়।

সিটবেল্ট না পরার অপরাধে ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

ল্যাঙ্কাশায়ার পুলিশের একজন মুখপাত্র বলেন, কর্তৃপক্ষ ‘বিষয়টি সম্পর্কে অবগত এবং আমরা এটি খতিয়ে দেখব।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, সুনাক ‘স্বীকার করেন যে এটি পুরোপুরি ভুল ছিল এবং এজন্য তিনি ক্ষমাপ্রার্থী। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন প্রত্যেকের সিটবেল্ট পরা উচিত।’

তিনি আরও বলেন, ‘এটি আইনের লঙ্ঘন। একটি ক্লিপ ফিল্ম করার জন্য এটিকে অল্প সময়ের জন্য সরিয়ে দিয়েছিলেন তিনি, যা আপনারা দেখেছেন। কিন্তু তিনি স্বীকার করেছেন, এটি একটি ভুল ছিল।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককের এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিরা এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর