বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

১২ হাজার কর্মী ছাটাই করছে গুগল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
১২ হাজার কর্মী ছাটাই করছে গুগল


আন্তর্জাতিক ডেস্ক

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড ১২ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইতোমধ্যে বহু কর্মীর কাছে ইমেইল পাঠিয়েছেন গুগলের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই। রয়টার্সকে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অ্যালফাবেট দ্রুত কর্মী সংখ্যা বাড়িয়েছে। এর ফলে কোম্পানি এই অবস্থানে এসেছে। কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায় আমার।

গুগল সিইও জানিয়েছেন, ছাঁটাই হওয়া কর্মীরা যাতে কোনোরকম আর্থিক বিপর্যয়ের মধ্যে না পড়েন সেদিকে নজর রাখবে কোম্পানি। ছাটাই হওয়া কর্মীদের ন্যূনতম দুই মাসের বেতন দেওয়া হবে। এছাড়াও একটি ছাঁটাই প্যাকেজ দেওয়া হবে। চুক্তি অনুযায়ী বোনাস এবং স্বাস্থ্য সুবিধাও থাকবে।

সম্প্রতি বিশ্বের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে। অ্যালফাবেটের প্রতিদ্বন্দ্বি মাইক্রোসফট কর্পোরেশন ১০ হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে। এছাড়া অ্যামাজনের মতো প্রতিষ্ঠানও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে অ্যালফাবেটের এমন সিদ্ধান্ত প্রযুক্তি খাতে বড় ধাক্কা হিসেবে এলো।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর