বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনে ভারি ট্যাঙ্ক দেওয়ার বিকল্প নেই: জেলেনস্কি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
ইউক্রেনে ভারি ট্যাঙ্ক দেওয়ার বিকল্প নেই: জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনকে ভারি ট্যাঙ্ক দেওয়ার ‘কোনো বিকল্প নেই’। জেলেনস্কি তার শুক্রবারের সান্ধ্যকালীন ভাষণে বলেন, ‘অংশীদাররা নীতিগতভাবে ঐক্যমতে পৌঁছেছে যে, তারা আমাদের জয়ের জন্য যতটা প্রয়োজন ততটা ইউক্রেনকে সমর্থন করবে।’

এদিকে জার্মানি ইউক্রেনের চাওয়া লিওপার্ড ট্যাঙ্ক দেবে কিনা তা এখনও জানায়নি। খবর এএফপি’র।

ভাষণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতিসহ এক্ষেত্রে সাম্প্রতিক দিনগুলোর অগ্রগতিকে জেলেনস্কি স্বাগত জানিয়েছেন।

‘হ্যাঁ, আমাদের এখনও আধুনিক ট্যাঙ্ক সরবরাহ পাওয়ার জন্য লড়াই করতে হবে, তবে প্রতিদিন আমরা এটি আরও স্পষ্ট করে বলছি যে, এক্ষেত্রে ট্যাঙ্কের কোন বিকল্প নেই। তাই ট্যাঙ্কের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত।
যেসব দেশ ইতোমধ্যে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘এই সমস্ত কিছুতে জোর দেওয়ার মতো একমাত্র বিষয় হলো সময় ও অস্ত্র সরবরাহ সময়।’

জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের প্রতিরক্ষার জন্য প্রতিটি পদক্ষেপ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে।’

এদিকে পোল্যান্ড ও ফিনল্যান্ড ইঙ্গিত দিয়েছে, তারা ইউক্রেনে জার্মানির তৈরি লিওপার্ড ট্যাঙ্ক পাঠাতে আগ্রহী। তবে এক্ষেত্রে জার্মানির অনুমোদন প্রয়োজন।

জার্মানি ডেলিভারি অনুমোদনের জন্য বার্লিনের ওপর চাপ বাড়লেও দেশটির নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী বরিস টিস্টোরিয়াস শুক্রবার বলেন, ‘লিওপার্ড ট্যাঙ্ক সরবরাহের ব্যাপারে কখন সিদ্ধান্ত নেওয়া হবে এবং সিদ্ধান্ত কী হবে তা এখনও বলতে পারছি না।’

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর