বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জাপোরিঝাঝিয়ায় তীব্র রুশ আক্রমণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১২২ সময় দেখুন
জাপোরিঝাঝিয়ায় তীব্র রুশ আক্রমণ


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের ডনবাস অঞ্চলের জাপোরিঝাঝিয়ায় আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রুশ সেনারা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অরিখিভ এবং হুলিয়াইপোল শহর লক্ষ্য করে আক্রমণ বাড়ানো হয়েছে।

অরিখিভ শহরটি জাপোরিঝাঝিয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। উল্লেখ্য, জাপোরিঝাঝিয়া শহরটি বর্তমানে ইউক্রেন সেনাদের দখলে রয়েছে।

জাপোরিঝাঝিয়া শহরে মস্কো নিযুক্ত প্রশাসক বার্তাসংস্থা রিয়া নোভোস্তিকে বলেন, আমাদের সেনারা আক্রমণ করছে। বিশেষ করে দু’টি ফ্রন্ট অর্থাৎ, অরিখিভ এবং হুলিয়াইপোল লক্ষ্য করে তারা আক্রমণ চালাচ্ছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক আক্রমণগুলোর কারণে জাপোরিঝাঝিয়া ফ্রন্ট লাইনে আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে রুশ সেনারা। যদিও ইউক্রেনের সামরিক কর্মকর্তারা রাশিয়ার এ দাবিকে অতিরঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।

জাপোরিঝিঝিয়া অঞ্চলের ইউক্রেনীয় প্রশাসক টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়া সারাদিনে এই অঞ্চলে ১৬৬ রাউন্ড গুলা ছুঁড়েছে। এর মধ্যে ১১৩টি গুলা জনবহুল এলাকায় পড়েছে। এতে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর জবাবে রাশিয়া জানিয়েছে, তারা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ করেনি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা চালানোর পর আগস্ট নাগাদ ডনবাস অঞ্চলে যুদ্ধ কেন্দ্রীভূত করেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করছেন, আগামী মাসের ডনবাসে আক্রমণ আরও তীব্র করতে পারে মস্কো। সম্প্রতি ডনবাসে গোলাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে রুশ সেনারা। রুশ সেনাদের রুখতে আরও বেশি পশ্চিমা সামরিক সহায়তা আহ্বান করছেন কিয়েভ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর