বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় বিমান বাহিনীর দু’টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমান দু’টি হলো সুখই সু-৩০ এবং মিরাজ ২০০০। এতে একজন পাইলট মারা গেছেন।

ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, শনিবার (২৮ জানুয়ারি) অনুশীলন চলার সময় এ ঘটনা ঘটে। একটি বিমান মধ্যপ্রদেশের মোরেনায় বিধ্বস্ত হয়েছে। অন্যটি বিধ্বস্ত হয় ১০০ কিলোমিটার দূরে রাজস্থানের ভরতপুরে।

ভারতের প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুখই যুদ্ধবিমানটিতে দুইজন পাইলট ছিলেন। মিরাজে ছিলেন একজন। দুটি যুদ্ধবিমানই এর আগে যুদ্ধে ব্যবহার করেছিলেন ভারতীয় বিমান বাহিনী। সুখই যুদ্ধবিমানের দুজন পাইলট বের হতে সক্ষম হলেও মিরাজ যুদ্ধবিমানের পাইলট মারা গেছেন।

দুটি যুদ্ধবিমানই শনিবার সকালে গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। তবে যুদ্ধবিমান দুটি মাঝ আকাশে সংঘর্ষ হয়েছিল কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর