বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১১০ সময় দেখুন
পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩২


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত দেড়শ জন। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জনবহুল পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে। পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসোদ হতাহতের এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, হাসপাতালে এ পর্যন্ত প্রায় দেড়শ জন আহতকে আনা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুত্বর।

স্থানীয় কর্তৃপক্ষ এ পর্যন্ত ৩২ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অসিম জানান, বোমা বিস্ফোরণের এলাকাটিতে নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে পুলিশ। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এই এলাকায় প্রবেশ করতে পারছে।

পুলিশ কর্মকর্তা সিকান্দার খান জানিয়েছেন, মসজিদের ধ্বংসাবশেষে অনেক লোক আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

তাৎক্ষনিক এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বোমা হামলাটি আত্মঘাতি ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর