বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভূমিকম্পের পর ভারি বৃষ্টি-তুষারপাত তুরস্কে, উদ্ধার অভিযান ব্যাহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
ভূমিকম্পের পর ভারি বৃষ্টি-তুষারপাত তুরস্কে, উদ্ধার অভিযান ব্যাহত


আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কে ভূমিকম্পের পর ভারি বৃষ্টি ও তুষারপাত দেখা দিয়েছে। এতে করে ধ্বংসস্তূপে অভিযান চালাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে। তুরস্ক ও সিরিয়া সীমান্তে গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে হওয়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৩০০ নিহত হয়েছেন। এছড়া ১৫ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন। খবর বিবিসি।

উদ্ধার অভিযান চালতে থাকলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সময় বাড়ারার সঙ্গে সঙ্গে জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো।

দুর্যোগ এলাকায় নিজেদের ভবনে ঘিরে যেতে ভয় পাচ্ছেন অনেক বাসিন্দা। উদ্ধার অভিযান পরিচালনার সময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের শহর ওসমানিয়েতে ভারী বৃষ্টিপাতের দেখা দিয়েছে। এ সময় উদ্ধার কাছ ব্যাহত হয়। তীব্র ঠাণ্ডা ও বৃষ্টিপাতের কারণে শহরটি বিদ্যুৎবিহীন ছিল।

তাপমাত্র হিমাঙ্কের নিচে থাকার পরও একটি পরিবার রাস্তায় তাবু খাটিয়ে ছিল। কারণ, ভূমিকম্পের পর তারা এতটাই আতঙ্কিত যে, এখন পাশের ভবনগুলো ভেঙে পড়ার ভয় পাচ্ছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, গতকাল সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি দুই দেশে আঘাত হানে। গাজিয়ানটেপ শহরের কাছে থেকে ১৭ দশমকি ৯ গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর