বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আইএমএফ’র ঋণ পেতে অপেক্ষা বাড়লো পাকিস্তানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
আইএমএফ’র ঋণ পেতে অপেক্ষা বাড়লো পাকিস্তানের


আন্তর্জাতিক ডেস্ক

নবম পর্যালোচনার পরও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ পায়নি পাকিস্তান। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পর্যালোচনা শেষে আইএমএফ মেমোরেন্ডাম অব ইকনোমিক অ্যান্ড ফিনান্সিয়াল পলিসিজ (এমইএফপি) দিয়েছে।  আইএমএফ-এর কর্মকর্তা পর্যায়ে কোনো সমঝোতা এখনও হয়নি। দ্য ডনের খবর।

এমইএফপি হলো একটি স্মারক যেখানে ঋণ দেওয়ার জন্য সকল শর্ত, পদক্ষেপ এবং নীতিগত ব্যবস্থা বর্ণনা করা থাকে। ঋণ প্রদানে কর্মকর্তা পর্যায়ে সমঝোতা হলে সেটি উল্লেখ থাকে এমইএফপিতে। সমঝোতা হলে পরবর্তীতে দুই পক্ষ এমইএফপিতে উল্লেখিত শর্ত ও নীতি নিয়ে আলোচনা করে। ঋণ অনুমোদনের জন্য স্মারকটি আইএমএফ-এর নির্বাহী বোর্ডে পাঠানো হয়। কর্মী পর্যায়ে সমঝোতা হলে আইএমএফ-এর বোর্ড সাধারণত কোনো ঋণ আটকায় না।

বাজেট সহায়তার জন্য ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিতে আইএমএফ-এর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে পাকিস্তান। ২০১৯ সালে সাড়ে ৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ আবেদন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান সরকার। প্রাথমিকভাবে ঋণ প্রদানে আইএমএফ সম্মত হলেও পরে ঋণ আটকে দেয়। এরইমধ্যে ইমরান খান সরকারের পতন হয়। ক্ষমতায় আসেন শাহবাজ শরীফ। আইএমএফ ঋণ নিয়ে আবার আলোচনা শুর হয়। তবে আইএমএফ-এর দেওয়া শর্তগুলো পূরণে বেগ পেতে হচ্ছে তাকে। সম্প্রতি শাহবাজ শরিফ এ ব্যাপারে বলেন, আইএমএফ-এর দেওয়া শর্তগুলো কল্পনারও বাইরে।

পাকিস্তানের ঋণ আবেদন পর্যালোচনা করতে আইএমএফ-এর কয়েকটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করে। সর্বশেষ দলটি গত ৩১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করে। তবে সফরকারী দলটি কোনো বিদায়ী বিবৃতি না দিয়েই বৃহস্পতিবার পাকিস্তান ত্যাগ করে। এতে আইএমএফ-এর অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে শুক্রবার সকালে আইএমএফ-এর একটি বিবৃতিতে বলা হয়, ঋণ বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আরও আলোচনা করা হবে।

শুক্রবার পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আইএমএফ এমইএফপি স্মারক দিয়েছে। তবে কোনো সমঝোতা হয়নি। ইসহাক দার বলেন, আমরা জোর দিয়েছিলাম যে তারা (তহবিল প্রতিনিধি) যাওয়ার আগে আমাদের যেন এমইএফপি দিয়ে যায়, যাতে আমরা সপ্তাহান্তে এটি দেখতে পারি। তিনি জানান, সরকার ও তহবিল কর্মকর্তারা সোমবার এ বিষয়ে একটি ভার্চুয়াল বৈঠক করবেন।

সোমবারের ভার্চুয়াল বৈঠকে ঋণ সমঝোতার ইঙ্গিত দিয়েছেন ইসহাক দার। তিনি বলেন,আমি নিশ্চিত করছি যে এমইএফপি খসড়া আজ সকাল ৯টায় আমাদের কাছে এসেছে। আমরা সপ্তাহান্তে এমইএফপি সম্পূর্ণভাবে পর্যালোচনা করব এবং (আইএমএফ কর্মকর্তাদের) সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করব। ঋণ পেতে কয়েক দিন সময় লাগবে।

ইসহাক দার বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সঙ্গে তাদের যা কিছু চুক্তি হয়েছে আমরা তা বাস্তবায়ন করব।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর