বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চেকপয়েন্ট বন্ধ করায় পোল্যান্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বেলারুশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
চেকপয়েন্ট বন্ধ করায় পোল্যান্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বেলারুশ


আন্তর্জাতিক ডেস্ক

গত সপ্তাহে নিরাপত্তার কথা বলে বেলারুশ সীমান্তের গুরুত্বপূর্ণ বাব্রোওনিকি চেকপয়েন্ট বন্ধের ঘোষণা দেয় পোল্যান্ড। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ পোল্যান্ডের সীমান্ত চেকপয়েন্ট বন্ধের জেরে পাল্টা পদক্ষেপ নিয়েছে। দেশটি শুক্রবার জানিয়েছে, তারা নিজেদের ভূখণ্ডে পোলিশ পণ্যবাহী ট্রাকের প্রবেশ সীমিত এবং যোগাযোগ কর্মকর্তাকে বহিস্কার করছে।

এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বেলারুশের সঙ্গে বিদ্যমান তিনটি সীমান্ত চেকপয়েন্টের একটি একতরফা ও অমানবিকভাবে বন্ধ করার নিন্দা জানাতে পোল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে।

এদিকে পাল্টা পদক্ষেপের কারণে পোলিশ পণ্যবাহী ট্রাক কেবলমাত্র দু’দেশের অভিন্ন সীমান্ত ব্যবহার করে বেলারুশের ভেতর প্রবেশ ও বের হয়ে যেতে পারবে। এতে তৃতীয় দেশ লিথুনিয়া ও লাটভিয়া হয়ে পোল্যান্ডের চলাচল বন্ধ হয়ে গেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বেলারুশ কর্তৃপক্ষ তার ভূখণ্ডে পোলিশ বর্ডার গার্ডের যোগাযোগ কর্মকর্তার অব্যাহত উপস্থিতির প্রয়োজন মনে করছে না। পোল্যান্ডের জন্যে আরও কঠোর পাল্টা পদক্ষেপ গ্রহণ প্রয়োজন, বলেও মনে করছে বেলারুশ।

পরে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি টুইটারে বলেছেন, বেলারুশ কর্তৃপক্ষ ঘোষিত এসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করলে পোল্যান্ডও একই ধরনের পাল্টা পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, পোল্যান্ড গত সপ্তাহে নিরাপত্তার কথা বলে বেলারুশ সীমান্তের গুরুত্বপূর্ণ বাব্রোওনিকি চেকপয়েন্ট বন্ধের ঘোষণা দেয়। এতে মস্কোর মিত্র বেলারুশ ও ন্যাটো সদস্য পোল্যান্ডের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর