বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
KWK 9: Shanaya Kapoor Reveals Sanjay Kapoor’s ‘Favourite Topic’ To Discuss With Guys She Introduces Him To | Bollywood News আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ

সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের দাবি আরএসএফ’র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের দাবি আরএসএফ’র


আন্তর্জাতিক ডেস্ক

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশটির প্রেসিডেন্ট ভবন দখল করেছে বলে দাবি করেছে। এছাড়া তাদের দাবি, রাজধানী খারতুমে অবস্থিত সেনাপ্রধানের বাসভবন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণও তাদের হাতে।

এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দরও দখল করেছে।

শনিবার (১৫ এপ্রিল) সুদানের রাজধানীতে সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই শুরু হয় আরএসএফ-এর। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, মুহুর্মুহু গুলি আর বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানাচ্ছেন শহরের বাসিন্দারা।

খারতুমের বেশ কিছু অংশে গোলাগুলির শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা পার্শ্ববর্তী শহরগুলোতেও গুলাগুলি চলছে বলে জানিয়েছেন।

এদিকে আধাসামরিক বাহিনী আরএসএফ’কে বিদ্রোহী সংগঠন হিসেবে ঘোষণা করেছে সুদানের সেনাবাহিনী।

সুদানের সেনাবাহিনীর একটি বিবৃতিতে সামরিক বাহিনী আরএসএফকে একটি ‘বিদ্রোহী বাহিনী’ বলে ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে আধাসামরিক বাহিনীর দাবিকে ‘মিথ্যা’ বলে বর্ণনা করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী-আরএসএফ দ্বন্দ্ব দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের শাসনের সময়কাল থেকে চলে আসছে। তিনি ২০১৯ সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।

প্রাক্তন রাষ্ট্রপতি ওমর আল-বশিরের শাসনের সময় আধাসামরিক বাহিনী জানজাউইদ নামে পরিচিত প্রাক্তন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে থেকে আরএসএফ গঠিত হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর