বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: মার্কিন পররাষ্ট্র দফতর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: মার্কিন পররাষ্ট্র দফতর


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ ও ঘরোয়া বিষয় হিসেবে উল্লেখ করে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। সোমবার (১ মে) যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে এ অবস্থান স্পষ্ট করেন। ভয়েস অব আমেরিকার খবর।

বেদান্ত প্যাটেল বলেন, ‘অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর কিছু বলার নেই।’ তিনি বলেন, ‘তবে যুক্তরাষ্ট্র চায় যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এবং এতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক।’

তিনি বলেন, ‘তবে আমি বিস্তৃতভাবে বলব যে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং আমরা এই সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় রয়েছি। ঢাকা ও ওয়াশিংটনের বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে; যেখানে তাদের ব্যাপক সহযোগিতা ও সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে। আর তা জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবেলা বা অন্যান্য বিষয় হোক।’

উল্লেখ্য, বেদান্ত প্যাটেল এমন এক সময় এ মন্তব্য করেছেন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর