বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বাখমুতে পাঁচ মাসে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত: যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
বাখমুতে পাঁচ মাসে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত: যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে আরও প্রায় ৮০ হাজার রুশ সেনা আহত হয়েছেন। গোপন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ দাবি করেছেন।

তিনি জানান, নিহতদের প্রায় অর্ধেকই রাশিয়ার ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনা। পূর্ব বাখমুত শহরে হামলা চালিয়ে তারা প্রাণ হারিয়েছে। রাশিয়া গত বছর থেকে কৌশলগত এই শহরটি দখলের চেষ্টা করে যাচ্ছে।

বর্তমানে বাখমুতের বেশিরভাগ এলাকাই দখলে নিয়েছে বলে দাবি রাশিয়ার। তবে বাখমুতের পশ্চিমাঞ্চলের কিছু এলাকা এখনও ইউক্রেনীয় সেনাদের দখলে রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, বাখমুতের যত বেশি রুশ সেনা হত্যা করা যায় সে লক্ষ্যেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা।

মঙ্গলবার (২ এপ্রিল) জন কিরবি সাংবাদিকদের বলেন, বাখমুত হয়ে ডনবাস অঞ্চলে আক্রমণের রুশ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়া কোনো বাস্তব কৌশলগত এবং উল্লেখযোগ্য অঞ্চল দখল করতে পারেনি।

তবে যুদ্ধে ইউক্রেনের কত সংখ্যক সেনা হতাহতের শিকার হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেননি জন কিরবি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর