বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইমরান খানের জামিন শুনানি চলছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
ইমরান খানের জামিন শুনানি চলছে


আন্তর্জাতিক ডেস্ক

ইসলামাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন শুরু হয়েছে। ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ও বেআইনি ঘোষণার একদিন পর জামিন শুনানি হচ্ছে।

প্রধান বিচারপতির গঠন করে দেওয়া বেঞ্চে রয়েছেন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজ। শুক্রবার (১২ মে) নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা বিলম্বের পর শুনানি শুরু হয়।

ইমরান খানের জামিন শুনানি উপলক্ষে আদলতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। গোটা প্রাঙ্গণ বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশির পর বিচারকার্য শুরু হয়েছে।

এর আগে ইসলামাবাদ পুলিশ লাইন্স থেকে কড়া নিরাপত্তায় ইমরান খানকে আদালতে হাজির করে ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে আধাসামরিক বাহিনী র‍্যাঞ্জার্সের সহযোগিতা নিয়ে ইমরান খানকে গ্রেফতার করে দুর্নীতিবিরোধী টাস্কফোর্স এনএবি। এদিন একাধিক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন ইমরান খান। পিটিআই চেয়ারম্যানকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। পরে তাকে ইসলামাবাদ পুলিশ লাইন্সের একটি গেস্ট হাউজে রাখা হয়। বুধবার তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে ইমরান খানকে এনএবি হেফাজতে ৮ দিনের রিমান্ডে আদালত।

এর পরদিন বৃহস্পতিবার ইমরান খানের গ্রেফতার প্রক্রিয়াকে অবৈধ ও বেআইনি বলে রুলিং দেন সুপ্রিম কোর্টের বিচারপতি। ইমরান খানকে শুক্রবার আদালতে হাজির করারও নির্দেশ দেন আদালত।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর