বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনে ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা জার্মানির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
ইউক্রেনে ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা জার্মানির


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনকে প্রায় ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। এই সামরিক প্যাকেজে থাকবে ট্যাঙ্ক, বিমান বিধ্বংসী সিস্টেম এবং গোলাবারুদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির বার্লিন সফরের ঠিক আগে এ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।

গত শনিবার (১৩ মে) জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিসটোরিয়াস বলেন, এই প্যাকেজের মাধ্যমে আমরা এটা দেখাতে চাই যে, ইউক্রেনকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে বার্লিন সিরিয়াস। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ইউক্রেনের যা লাগে তা সরবরাহ করবে জার্মানি।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। শুরুতে ইউক্রেনকে সামরিক সহায়তার ক্ষেত্রে বার্লিনের অনীহা ছিল। যুদ্ধক্ষেত্রে প্রাণঘাতী অস্ত্র না পাঠানোর নীতির কারণে ইউক্রেনে বিধ্বংসী অস্ত্র পাঠাতে বিরত থাকে জার্মানি। তবে ধীরে ধীরে সেই নীতি থেকে সরে এসেছে জার্মানি। ইতিমধ্যে ইউক্রেনে আধুনিক ট্যাঙ্ক লেপার্ড পাঠানোর অনুমতি দিয়েছে বার্লিন।

জার্মান সাপ্তাহিক ডের স্পিগেলের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে প্রতিশ্রুত জার্মানির সামরিক প্যাকেজে রয়েছে ৩০টি লেপার্ড ১ ও ২। এছাড়া রয়েছে, ২০টি মার্ডার সাঁজোয়া যান, ১০০টির বেশি যুদ্ধ যান, ১৮টি স্ব-চালিত হাউটহাইজার, ২০০টি রিকনাইসেন্স ড্রোন, চারটি আইআরআইএস-টিএসএলএম অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমসহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর