বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মেক্সিকোতে কার রেসিং শোতে বন্দুক হামলা, নিহত ১০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ মে, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
মেক্সিকোতে কার রেসিং শোতে বন্দুক হামলা, নিহত ১০


সারাবাংলা ডেস্ক

মেক্সিকোর উত্তরাঞ্চলের বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার রেসিং শোতে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। খবর রয়টার্স।

গতকাল শনিবার (২০ মে) স্থানীয় সময় প্রায় দুপুর ২টা ১৮ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। বাজা ক্যালিফোর্নিয়ায় পৌর সরকার এ তথ্য নিশ্চিত করেন।

সরকারি জরুরি সেবা ৯১১’র তথ্যমতে, এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় একটি অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে একটি গ্যাস স্টেশনে থাকা অংশগ্রহণকারীদের ওপর গুলি চালায়।

হামলার পর পরই পৌরসভা, রাজ্য পুলিশ, নৌবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে ছুটে যায়।

মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেন, ‘রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ বন্দুক হামলার ঘটনা তদন্ত করার জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর