বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইরানে তিনজনের ফাঁসি কার্যকর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
ইরানে তিনজনের ফাঁসি কার্যকর


আন্তর্জাতিক ডেস্ক

সরকারবিরোধী বিক্ষোভের দায়ে ইরানে আরও তিনজনের ফাঁসি হয়েছে। তাদের বিরুদ্ধে গত নভেম্বরে ইস্পাহানে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুলি চালানোর অভিযোগ ছিল। ওই ঘটনায় তিনজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, তিন ব্যক্তি অন্যায় বিচারের শিকার হয়েছেন এবং তাদের নির্যাতন করা হয়েছে।

গত ডিসেম্বর থেকে এ নিয়ে সাতজনের ফাঁসি কার্যকর করেছে ইরান। এদের প্রত্যেকেই গত সেপ্টেম্বরে ইরানে নীতি পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণি মাআশা আমিনির মৃত্যুর প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিলেন। সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে মাআশা আমিনিকে গ্রেফতার করেছিল ইরানের নীতি পুলিশ।

শুক্রবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা হলেন, মাজিদ কাজেমি (৩০), সালেহ মিরহাশেমি (৩৬) এবং সাইদ ইয়াকুবি (৩৭)। গত ১৬ নভেম্বর ইস্পাহানে বিক্ষোভের সময় তাদের গ্রেফতার করেছিল পুলিশ। ওই বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে বাসিজ আধাসামরিক বাহিনীর দুই সদস্য এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর