বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাশিয়ার বেলগোরোডে ড্রোন হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১১ সময় দেখুন
রাশিয়ার বেলগোরোডে ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চল বেলগোরোডে ড্রোন হামলা হয়েছে। ওই প্রদেশের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (২২ মে) ইউক্রেনীয় বাহিনী বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে বেশ কয়েকটি বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আরটি নিউজ তাকে উদ্ধৃতি করে জানায়, সোমবার রাতে ইউক্রেনীয় সীমান্ত থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত গ্রেভোরন শহরের বেসামরিক বাড়িগুলোতে বেশ কয়েকটি উন্নত বিস্ফোরক ডিভাইস ফেলা হয়েছে। এতে দুটি বাড়িতে আগুন লেগেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে বোরিসোভকার বসতিতে একই রকম হামলা হয়েছে। ওই এলাকায় একটি প্রশাসনিক ভবনে ড্রোন থেকে কমপক্ষে দুটি বোমা ফেলা হয়। কয়েক ঘণ্টা পর একই এলাকার একটি বেসামরিক বাড়িতে আরেকটি ড্রোন হামলা চালায়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর