বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কিয়েভে টানা দ্বিতীয় রাতে রুশ ড্রোন হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
কিয়েভে টানা দ্বিতীয় রাতে রুশ ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক

টানা দুই রাত ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। চলতি মাসে এ নিয়ে ১৫ বার আকাশপথে কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, বেশিরভাগ রুশ ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। রয়টার্সের খবর।

রোববার রাতের হামলায় কিয়েভের ঝুলিয়ানা বিমানবন্দরে ধোঁয়া দেখা গেছে বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তবে কিয়েভে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কিয়েভ ছাড়াও ইউক্রেনের অন্যান্য শহরে রুশ ড্রোন হামলা তীব্র হয়েছে। লাভিভ, ওদেসা, ভিনিতসা এবং খমেলনিটস্কি অঞ্চলে বিস্ফোরণ দেখা গেছে।

খমেলনিটস্কি অঞ্চলের একটি বিমানঘাঁটিতে রুশ হামলায় পাঁচটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

গত বছর ইউক্রেনে হামলা চালানোর পর গত শনিবার রাতে সবচেয়ে বড় পরিসরে ড্রোন হামলা চালায় রাশিয়া। কিয়েভে রাতভর একসঙ্গে অন্তত ৫৪টি রুশ ড্রোন হামলা করে বলে দাবি ইউক্রেন কর্তৃপক্ষের। এসময় অন্তত ৫২টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করছে ইউক্রেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর